ওয়েব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওয়েব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৬ মার্চ, ২০১০

আসুন হাইজ্যাক করি ফেসবুকের গ্রুপ


হ্যাকিং কি? এক কথায় হ্যাকিং হল একটা শিল্প। হ্যাকিং শিল্পীদের নিরলস পরিশ্রমে হ্যাকিং আজ বিশ্বজুড়ে এক মর্যাদাপূর্ন শিল্প। তবে ম্যাজিশিয়ানরা যেমন ম্যাজিক সবাইকে শেখায় না তেমনি, হ্যাকাররা এ শিল্পটাকে নিজেদের মধ্যে রাখতেই পছন্দ করে।

তো মনে বড় আশা ছিল, একদিন অনেক বড় হ্যাকার হব। রাস্তা দিয়ে যাব লোকে পায়ের ধুলা নেবে ;);)। বলবে ঐ যে আমাদের গর্ব বিশিষ্ট হ্যাকার...... যাচ্ছে। কিন্তু পারলাম কই :((:((। হইলাম ছিচকা হ্যাকার। ফেসবুকের গ্রুপ-ম্রুপ হাইজ্যাক করি আর কি। :-*

তো আমিতো অত বড় হ্যাকার না, তাই ভাব নাই, তাই পাব্লিকরে শিখায়া দিতাছি কেম্নে দখল করবেন ফেসবুক গ্রুপ,

১। প্রথমে গুগলে যান
লেখেন site:facebook.com "There are no admins left in this group!" < topic >
(টপিকের জায়গায় আপনার পছন্দ মত বিষয় লিখুন)

যেমন লিখলামঃ site:facebook.com "There are no admins left in this group!" < Dhaka >

সার্চ দিন

২। পছন্দমত গ্রুপে ঢুকুন।

Amra Dhakai Thaki | Facebook এইখানে ক্লিক করে অই গ্রুপে ধুক্লাম। ৬৯ জন মেম্বার দেখা যাচ্ছে।

৩। জয়েন করুন।

দেখুন গ্রুপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!

এখন join this group এ ক্লিক করুন।


৪। গ্রুপের আডমিন হোন

দেখুন এবার গ্রপের ডান দিকে লেখা আছে Admins বক্সে লেখা আছে There are no admins left in this group!
তার নিচে লেখা Become Admin

Become Adminএ ক্লিক করুন।

এখন থেকে ৬৯ জনের ঐগ্রুপের মালিক হয়ে গেলেন... এবার আপনার পছন্দসই একটা নামে গ্রুপ টি পরিবর্তন করে দিতে পারে। খুজতে খুজতে হাজার হাজার সদস্যের গ্রুপও পেয়ে যেতে পারেন।

(তয় এত খুশি হইয়েন না, পাব্লিক যেই হারে দখলবাজী করতেসে তাতে কম গ্রুপি খালি আছে। টপিকের জায়গায় বাংলাদেশ লিখলে বাংলাদেশের গ্রুপ গুলোই মুলত আসবে, এই গুলা অতটা দখল হয় নাই এখনো)



হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

বিকল্প কিছু সার্চ ইঞ্জিন

Google, Yahoo, MSN, Ask এই চারটি সার্চ ইঞ্জিনের বাইরে আরও অন্যান্য সার্চ ইঞ্জিন ব্যাবহারকারীর সংখ্যা অত্যন্ত কম। এমনকি এগুলা ছাড়াও যে আরও সার্চ ইঞ্জিন আছে এবং সেগুলাও যে আমাদের কাজে লাগতে পারে সে কথাও অনেকে বিশ্বাস করতে চায় না। অধিকাংশ ইন্টারনেট ব্যাবহারকারীর ধারনা হল Google এ খুজলে সব জিনিস একবারেই পাওয়া যাবে। Google এ যা পাওয়া যাবে না তা কোথাও পাওয়া যাবে না ।
কিন্তু Google ছাড়াও আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলা নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে খুজতে সাহায্য করে। একমনই কিছু সার্চ ইঞ্জিনের কথা দেয়া হল।



১. ভিডিও সার্চ:
http://www.blinkx.com/
ভিডিও ফাইল খোজার সবচাইতে ভালো ইঞ্জিন গুলার মধ্যে এই Blinkx অন্যতম। ভিডিও ফাইল ছাড়াও বিভিন্ন অডিও ফাইল বা পডকাস্ট গুলা নির্দিষ্ট শব্দ(keyword) অনুযায়ী খুজতে পারবেন। এখানকার সবচাইতে মজার সুবিধাটি হল, ভিডিও ক্লিপটির বিষয়বস্তুর কোন নির্দিষ্ট অংশ লিখেও ঐ ভিডিওটি সার্চ করা যায়। যেমন: Arnold Schwarzenegger এর টারমিনেটর সিনামার ক্লিপ খুজতে চাইলে আপনি যদি সিনামাটির সেই বিখ্যাত উক্তি " I'll be back " লিখে সার্চ করেন তবুও আপনি ঐ সিনামার ক্লিপ গুলা খুজে পাবেন।



২. অডিও সার্চ:
http://www.findsounds.com/
কাজ করতে গেলে প্রায়ই আমাদের বিভিন্ন ধরনের শব্দ বা বিভিন্ন বাদ্য যন্ত্রের তৈরী সুর ইত্যাদি দরকার হয়। এই ধরনের ব্যাবহারকরীদের কথা চিন্তা করেই এই সার্চ ইঞ্জিনটি তৈরী করা হয়েছে। এখানকার অডিও ফাইলের ডাটাবেজ ও অনেক বড় ফলে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত অডিও ফাইলটি খুজে পাবেন।
এখানকার একটি বিশেষ সুবিধা হল এখানে নির্দিষ্ট ফাইল ফরম্যাট, ফাইলের সর্বোচ্চ আকার, আউটপুট চ্যানেল ইত্যাদি বিষয় গুলা ও সার্চের সময় নির্দিষ্ট করে দেয়া যাবে।



৩. মেটা সার্চ :
http://clusty.com/
মেটা সার্চ ইঞ্জিন গুলা হল এমন একটি সার্চ ইঞ্জিন যেখানে কিছু লিখে সার্চ করলে অনেকগুলা সার্চ ইঞ্জিনের ফলাফল একসাথে দেখা যায়। Google, Yahoo, MSN এ আলাদা ভাবে খোজার চাইতে এধরনের ইঞ্জিন ব্যাবহার করা ভাল। এখানে সার্চ করলে একই সাথে এই তিনটি সার্চ ইঞ্জিনের ফলাফল দেখনো হয়।
সার্চ করার পর ফলাফল গুলা দুই ভাগে দেখানো হয়। প্রধান অংশে সার্চের ফলাফল গুলা দেখায় এবং বাম পাশে সার্চ করা বিষটির সাথে সম্পর্কিত অন্যান্য সার্চ করার অপশন দেখা যাবে। সোর্স ট্যাবএ কোন কোন সার্চ ইঞ্জিন থেকে ফলাফল দেখানো হচ্ছে এবং ওয়েব সাইটগুলার এক্সটেনশন কি কি তা দেখা যাবে। যেমন linux লিখে সার্চ করা হলে cluster ট্যাবএ Operating System, Open source, GNU ইত্যাদি অপশন গুলা দেখা যাবে।



৪. কোড সার্চ:
http://www.jexamples.com/
http://www.koders.com/
কম্পিউটার প্রোগ্রামারদের প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রোগ্রাম তৈরী করতে হয়। প্রোগ্রামের উদাহারণ, স্যাম্পল কোড, ইউজার গাইড, প্রজেক্ট আউটলাইন , প্রজেক্টের কোড এর মত জিনিস গুলা প্রোগ্রামারদের কাজকে আরও সহজ করে দেয়। Jexamples সার্চ ইঞ্জিনে java সংক্রান্ত এবং koders সার্চ ইঞ্জিনে সকল প্রোগ্রামিং ভাষার বিষয় গুলা পাওয়া যাবে।


৫. প্রশ্নের উত্তর অনুসন্ধান
http://www.chacha.com/
কোন প্রশ্ন খুজতে হলে আমরা search বা ask ব্যাবহার করি। কিন্তু এই সার্চ ইঞ্জিনটির অন্য ইঞ্জিনগুলা থেকে আলাদা এই জন্য যে শুধু ওয়েব সাইট থেকেই নয় মোবাইল ফোন থেকে টেক্সট ম্যাসেজ এর মাধ্যমেও এই ইঞ্জিন ব্যাবহার করে সার্চ করা যাবে এবং সার্চের ফলাফলও টেক্সট ম্যাসেজের মাধ্যমে আপনার মোবাইলে আসবে।
[বাংলাদেশে মনে হয় হয় না]



৬. শব্দের অর্থ বা সংজ্ঞা খোজা
http://www.metaglossary.com/
শব্দের অর্থ বা সংজ্ঞা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করা যেতে পারে।



৭. সব রকম সার্চ এককসাথে
http://www.soople.com/
সব ধরনের সার্চ ইঞ্জিন এক সাথে পেতে চাইলে এটি ব্যাবহার করতে পারেন । একই পৃষ্ঠায় এক সাথে ২০ টি আলাদ আলাদা সার্চ অপশন পাওয়া যাবে।



৮. ক্যাটাগরি অনুযায়ী সার্চ

http://www.boxxet.com/
অন্যান্য সব ওয়েবসাইট থেকে আলাদা এই সার্চ ইঞ্জিনটি, কারন সাধারন ভাবে সার্চ ইঞ্জিন বলতে বুঝি ওয়বপেজের একটি খালি জায়গা যেখানে কাঙ্খিত শব্দটি লিখে সার্চ করতে হয় । কিন্তু এখানে ক্যাটাগরি অনুযায়ী খুব সহজেই খুজে বের করা অপশন পাওয়া যাবে।



৯. টরেন্ট ফাইল খোজা
http://isohunt.com/
ফাইল ডাউনলোডের সবচাইতে জনপ্রিয় পদ্ধতি গুলার একটি হল টরেন্ট ডাউনলোড। টরেন্ট ফাইলগুলা খুজতে এই সার্চ ইঞ্জিনটি ব্যাবহার করতে পারেন। এদের ডাটাবেস-এ ফাইলের সংখ্যা ২৪.৯২ মিলিয়ন।

১০. http://www.msdewey.com/
এটি একটি সার্চ ইঞ্জিন। তবে একটু ভিন্ন ধরনের।

হইতে
মো. রানা হামিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এই ব্লগটি সন্ধান করুন